অস্ট্রেলিয়া-দ. আফ্রিকাকে টপকে শীর্ষ তালিকায় বাংলাদেশ

news-image

সফলতম একটি বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সফলতা পাইনি ক্রিকেটের পরাশক্তি হিসেবে খ্যাত অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা। ২০১৮ সালে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ও পাকিস্তানের মত দলকে পেছনে ফেলে সফলতার তালিকায় ৪ নম্বরে বাংলাদেশ।২০১৮ সালে বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৭ টি ওয়ানডে খেলেছে। এতে হেরেছে মাত্র ছয়টি ম্যাচ। আর জিতেছে ১১টি ম্যাচ। এতে শতকরা হিসেবে বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচগুলোতে ৬৪.৭০ শতাংশ ম্যাচ জিতেছে। আর তার ঠিক উপরে অবস্থান করছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত।

তালিকায় সবার আগে ইংল্যান্ড দল। তারা এই বছর ৭৩.৯১ শতাংশ ওয়ানডে ম্যাচে জিতেছে। দ্বিতীয়তে নিউজিল্যান্ড, তারা শতকরা ৭০ ভাগ ম্যাচ জয় পেয়েছে। আর জয়ের এ পরিসংখ্যানে ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। তারাও এই বছর ৭০ শতাংশ ওয়ানডে ম্যাচে জিতেছে। তার পরেই বাংলাদেশের অবস্থান।তালিকার সবার নিচে অস্ট্রেলিয়া দল। তারা মাত্র ৯.০৯ শতাংশ ম্যাচ জিততে পেরেছে। যেখানে তারা হংকং (১৬.৬৬%), জিম্বাবুয়ে (১৯.২৩%), এমনকি পাপুয়া নিউগিনি (২৫%) থেকেও কম ম্যাচ জিততে পেরেছে!

২০১৮ সালে শতাংশ হারে ওয়ানডে জয়ের তালিকাঃ
১। ইংল্যান্ড- ৭৩.৯১%
২। নিউজিল্যান্ড- ৭০%
৩। ভারত- ৭০%
৪। বাংলাদেশ- ৬৪.৭০%

৫। আয়ারল্যান্ড- ৬১.৫৩%
৬। আফগানিস্তান- ৬০%
৭। দক্ষিণ আফ্রিকা- ৫৩.৩৩%
৮। নেদারল্যান্ডস- ৫০%
৯। পাকিস্তান- ৪৬.৬৬%

১০। উইন্ডিজ- ৪৬.৬৬%
১১। স্কটল্যান্ড- ৪৫.৪৫%
১২। শ্রীলংকা- ৩৭.৫০%
১৩। আরব আমিরাত- ৩৬.৩৬%
১৪। নেপাল- ৩৩.৩৩%

১৫। পাপুয়া নিউগিনি- ২৫%
১৬। জিম্বাবুয়ে- ১৯.২৩%
১৭। হংকং- ১৬.৬৬%
১৮। অস্ট্রেলিয়া- ৯.০৯%

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত