,

‘বাবার লাশ ফেরত দিন’, খাশোগির ছেলেদের করুণ আর্তি

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির লাশ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তার দুই ছেলে আব্দুল্লাহ ও সালাহ। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তারা।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে খাশোগির ছেলে সালাহ বলেন, এই মুহূর্তে আমরা তাকে মদীনার আল-বাকি কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে দাফন করতে চাই।

তিনি বলেন, আমি বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি আশা করছি তারা শিগগিরই আমার বাবার লাশ ফেরত দেবে।

খাশোগির অপর ছেলে আব্দুল্লাহ তার বাবার নির্মম হত্যার কথা স্মরণ করে বলেন, আমি সত্যি আশা করছি তিনি কষ্ট পেয়ে মারা যাননি অথবা তিনি শান্তিপূর্ণ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।

জামাল খাশোগিকে ‘চমৎকার বাবা’ হিসেবে আখ্যায়িত করে আব্দুল্লাহ জানান, তিনি নম্র স্বভাবের মানুষ ছিলেন। খাশোগিকে নির্ভীক, উদার ও অত্যন্ত সাহসী বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নির্মমভাবে খুন হন খাশোগি। তুর্কি তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, কনস্যুলেটে প্রবেশ করার পরপরই খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। কিন্তু তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর