মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় লিডের পথে এগুচ্ছে জিম্বাবুয়ে (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : দেড়শ রানের মাঝে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়ার আশা ফিকে হয়ে গেছে বাংলাদেশের জন্যই। আজ ম্যাচের তৃতীয় দিনে বেশ সাবলীল খেলে যাচ্ছে সফরকারীরা। লাঞ্চের আগের তাদের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে এখন পর্যন্ত ২৩০ রানের। এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে।

আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনের প্রথম ৪৫ মিনিট বেশ ভালোই কাটিয়ে দেয় জিম্বাবুয়ে। এরপর দলীয় ১৯ রানে মেহেদী মিরাজ ব্রায়ান চারিকে (৪) বোল্ড করে দিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন। উদ্বোধনী জুটি ভাঙার পর অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে নিয়ে জুটি গড়ার পথে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৮ রান আসতেই তাইজুল ইসলামের বলে টেইলরের (২৪) দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস।

এর আগে গতকাল রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এই ধস আর থামানো যায়নি। শেষ দুই সেশন শেষ না হতেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। অভিষিক্ত আরিফুল হক খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস।

১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে তারা বিনা উইকেটে ১ রান তুলেছিল।

 

https://youtu.be/FpwP8xF73TA