,

পাকিস্তানের কাছে নিউজিল্যান্ডও হোয়াইটওয়াশ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করল। দুই ট্রান্স তাসমান দেশকেই হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসল পাকিস্তানিরা। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের হাফসেঞ্চুরিতে ১৬৬ রান করে তারা। তারপর স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৭ রানের এই দুর্দান্ত জয়ে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ১৬৬ রানে স্কোরবোর্ড সমৃদ্ধ করে তারা। জবাবে কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরি কিছুটা আশাবাদী করে তুলেছিল নিউজিল্যান্ডকে। কিন্তু তাদের লাইনচ্যুত করেন পাকিস্তানি স্পিনাররা। ১৬.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপারা।

ফখর জামান ১১ রানে আউট হলে ভাঙে পাকিস্তানের ২৯ রানের উদ্বোধনী জুটি। তারপর হেসেছে বাবর ও হাফিজের ব্যাট। অল্পের জন্য জুটিটা একশ রানের হয়নি। তাদের ৯৪ রানের জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৮ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৯ রান করেন বাবর। হাফিজ খেলে গেছেন শেষ বল পর্যন্ত। ৩৪ বলে চারটি চার ও দুটি ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে ডি গ্র্যান্ডহোম সবচেয়ে বেশি ২ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ১৩ রানে দুই উইকেট হারালেও নিউজিল্যান্ডকে আশাবাদী করে তোলে উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের ৮৩ রানের জুটি। কিন্তু ১৩তম ওভারে শাদাব খান তাদের বিচ্ছিন্ন করে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন। উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছয়ে ৬০ রানে আউট হন। দুই বল পর ফিলিপসও ২৬ রানে শাদাবের দ্বিতীয় শিকার হন।

এরপর টানা দুই ওভারে আরও দুইবার জোড়া ধাক্কায় বিধ্বস্ত হয় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। আর নবাগত ওয়াকাস মাসুদ নিজের দ্বিতীয় ওভারে দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেন।

শাদাব সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি করে পান ইমাদ ওয়াসিম ও ওয়াকাস।

ম্যাচসেরা হয়েছেন বাবর, আর সিরিজের সেরা হাফিজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর