১২৮ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রতি সৌদি আরবের আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : সৌদি সরকার ১২৮ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ওমরাহ ভিসায় এসব রোহিঙ্গা সৌদিতে প্রবেশ করে। বর্তমানে এসব রোহিঙ্গাকে সৌদি কারাগারে রাখা হয়েছে। সংবাদমাধ্যম The Wire গতকাল শনিবার এ খবর প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে সৌদি আরব জানিয়েছে, ‘এ ১২৮ জন ব্যক্তি ওমরাহ করার জন্য বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদিতে আসে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা সৌদি ত্যাগ করেনি। আটক হওয়ার পর তারা স্বীকার করেছে তারা রোহিঙ্গা। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে তারা সৌদিতে এসেছে।’

চিঠিতে সৌদি সরকার বাংলাদেশকে আটক রোহিঙ্গাদের জন্য তাদের কাছে থাকা পাসপোর্টের ভিত্তিতে ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করার আহ্বান জানিয়েছে। যাতে সৌদি কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ওই চিঠির সঙ্গে ১২৮ রোহিঙ্গার পাসপোর্ট নাম্বারও সংযুক্ত করে দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের পাঠানো চিঠিটি গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ওই লিস্ট পুলিশের বিশেষ শাখায় পাঠিয়েছে আটককৃতদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি