,

ভারতে ২০০ মুসলিমকে ‘গণধর্মান্তর’ নিয়ে পার্লামেন্টে হৈচৈ

92810_muslismআন্তর্জাতিক ডেস্ক :ভারতের আগ্রা শহরে ২০০ মুসলিমকে হিন্দু ধর্মে গণধর্মান্তর করানোর খবর সংবাদমাধ্যমে বেরুনোর পর তা নিয়ে বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে তুমুল হৈচৈ হয়েছে।

 

ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে এ ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং সমাজবাদী পার্টির মতো বিরোধীদলগুলোর নেতারা।

 

তারা এ ব্যাপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাখ্যা দাবি করেন।

 

এ ব্যাপারে একটি এফআইআর-ও করাও হয়েছে পুলিশের কাছে।

 

অভিযোগে বলা হয়, আগ্রার একটি বস্তির ৫০টি পরিবারের প্রায় ২০০ লোককে উগ্র হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-সংশ্লিষ্ট লোকেরা দরিদ্রদের রেশন কার্ড দেয়ার কর্মসূচিতে অংশ নেয়ার কথা বলে একটি মাঠে নিয়ে যায়।

 

কিন্তু যাবার পর সেখানে যজ্ঞ এবং প্রায়শ্চিত্ত করিয়ে তাদের হিন্দু ধর্মে ধর্মান্তর করানো হয়।

 

ধর্মান্তরিত লোকেরা বলেছে, অনেক লোকের ভিড় দেখে তারা ভয় পেয়ে এর কোনো প্রতিবাদ করতে পারেনি।

 

আরএসএস, বজরঙ্গ দল ও বিশ্বহিন্দু পরিষদের মতো উগ্র হিন্দু সংগঠনগুলো এ ধরণের কর্মসূচিকে ‘ঘর ওয়াপসি’, অর্থাৎ তাদের ভাষায় ‘ভারতের আদি বাসিন্দাদের’ মধ্যে যারা ‘বিপথগামী হয়ে অন্য ধর্মে চলে গিয়েছিল’ তাদের ‘ঘরে ফিরিয়ে আনার’ কর্মসূচি বলে অভিহিত করে থাকে।

 

আগামী ২৫ ডিসেম্বর একই ধরণের অনুষ্ঠান করে আরো কিছু খ্রিস্টান ও মুসলিমকে ধর্মান্তরিত করার পরিকল্পনা ছিল বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ