,

নতুন স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : আরএস-২৮ স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। এবং একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো একটি দেশ ধ্বংস করে দিতে পারে।

কত বড় দেশ নিশ্চিহ্ন হতে পারে তা পরিষ্কার করে বলা না হলেও বিভিন্ন সূত্রে এর আগে দাবি করা হয়েছে যে, ফ্রান্স ও জার্মানির আয়তন যত ঠিক তত বড় একটি দেশ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর ৫০০ মাইল উত্তর থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ৩,৬০০ মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে।

ক্রেমলিন সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যে সব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছিল তার সবই অর্জিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উপলক্ষে সাবমেরিন থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসব সাবমেরিনের দুটি জাপান ও উত্তর কোরিয়ার কাছে এবং একটি ব্যারেন্ট সাগরে মোতায়েন রয়েছে।

আরএস-২৮ ক্ষেপণাস্ত্র ১০ টন বা ১০ হাজার কেজি বিস্ফোরক নিয়ে প্রতি সেকেন্ডে ৪.৩ মাইল পথ পাড়ি দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা ৪০ মেগাটন যা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকার ব্যবহার করা অ্যাটম বোমার চেয়ে ২০০০ গুণ বেশি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর