,

৪,০০০ মাটির প্রদীপ দিয়ে কোহলির প্রতিকৃতি

news-image

অনলাইন ডেস্ক : অজস্র মাটির প্রদীপ দিয়ে বিরাট কোহলির প্রতিকৃতি তৈরি করেছেন মুম্বাইয়ের একজন শিল্পী। প্রিয় ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপাবলি উপলক্ষ্যে প্রদীপের মোজাইক করে এই অনবদ্য শিল্প গড়েছেন তিনি।

শিল্পকর্মটি তৈরি হয়েছে লাল, সাদা, নীল, সবুজ, হলুদ এবং বাদামী প্রদীপ দিয়ে। পাঁচ সহ-শিল্পীকে নিয়ে বিরাট কোহলির প্রদীপের মোজাইক তৈরি করার জন্য শেওয়ালের সময় লেগেছে আট ঘণ্টা।

আবাসাহেব শেওয়ালের এই মোজাইক শিল্প নভি মুম্বাইয়ের সিউড গ্র্যান্ড সেন্ট্রাল মলে প্রদর্শনী করা হবে। ৪,৪৮২টি মাটির প্রদীপ ব্যবহার করে নির্মিত হয়েছে ৯.৫ ফুট প্রশস্ত এবং ১৪ ফুট দীর্ঘ এই মোজাইক শিল্প।

শেওয়ালে এনডিটিভিকে জানিয়েছেন, এটি পৃথিবীর বৃহত্তম মাটির প্রদীপ দিয়ে বানানো মোজাইক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করেছি।

কোহলির জন্মদিন এবং দীপাবলির কথা একসঙ্গে মাথায় রেখেই তৈরি, বিরাটকে শ্রদ্ধা জানাতে এই উৎসবের সাহায্য নিয়েছেন বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর