,

মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরল ভক্ত (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: এমনটি সাধারণত ফুটবল মাঠে দেখা যায়। হঠাৎ করে মাঠে ঢুকে পড়েন ভক্ত। জড়িয়ে ধরেন প্রিয় খেলোয়াড়কে। অনেকে ‘স্বপ্নের’ তারকার পা ছুয়ে কদম্বুচিও করেন। আবার নিরাপত্তাকর্মীরা এসে বাধা দিলে দেন ভোঁ-দৌড়।সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠেও তেমনটি দেখা যাচ্ছে। কদিন আগে মাঠে ঢুকে বিরাট কোহলিকে চুম্বন করার চেষ্টা করেন এক ভক্ত। তার রেশ না কাটতেই ফের প্রায় একইরকম ঘটনার অবতারণা ঘটল। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল সেই চিত্র।

একদিকে টিলা, আরেকদিকে চায়ের বাগান, মাঝখানে দৃষ্টিনন্দন স্টেডিয়াম। নয়নাভিরাম এ মাঠে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা। দুই ম্যাচ সিরিজের ফার্স্ট টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছেন সফরকারীরা। বল মাঠে গড়ানোর খানিক পরই মাঠে ঢুকে পড়ে এক খুদে ভক্ত।পাগল সেই ভক্ত দৌড়ে এসে জড়িয়ে ধরেন মুশফিকুর রহিমকে। মিস্টার ডিপেন্ডেবলও তাকে বুকে টেনে নেন আদরের সঙ্গেই। এ দৃশ্য দেখে খেলা থামিয়ে দেন আম্পায়ার। পরে নিরাপত্তা দায়িত্বে থাকা লোকজন দ্রুত সেই ভক্তকে টেনে বের করেন।

জানা গেছে, মুশফিকের ওই পাঁড় ভক্ত বলবয়’র দায়িত্বে আছে। বল কুড়ানোর এক ফাঁকে সীমানার বাইরে থেকে দ্রুত মাঠের ভেতর প্রবেশ করে সে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মাঠে ঢুকে পড়ে ও? আগে থেকে কী এ ব্যাপারে তাকে সতর্ক করা হয়নি।মুশফিককে সেই ভক্তের জড়িয়ে ধরার দৃশ্য দেখুন ভিডিওতে…

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর