ইরানের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : গত ২০১৫ সালে করা ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলো পুরোপুরি পুনর্বহাল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খবর বিবিসি

হোয়াইট হাউসের মতে, ইরানের জ্বালানি, জাহাজ ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করে এটিই ছিল সবচেয়ে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা।

শুক্রবার মার্কিন এক টেলিভিশন চ্যানেলে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পর, এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “শীত আসছে”।

তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও যে আট দেশ ইরানের তেল আমদানি করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শাস্তির বিষয় উল্লেখ থাকছে না এতে।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) যে দেশগুলো এই পারমাণিবিক চুক্তি সমর্থন করে তারা ইরানের সঙ্গে তাদের বৈধ ব্যবসায়িক লেনদেন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

গত মে মাসে ছয় জাতির পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর থেকেই ইরানের বিরুদ্ধে একের পর এক পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটা ইরান অর্থনীতির প্রধান খাতগুলো লক্ষ্য হিসেবে নিয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরান উদ্বিগ্ন নয়।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি