,

শেষ বলে পাকিস্তানের নাটকীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ১৪ রান তুলেও জয় পাওয়া হলো না নিউজিল্যান্ডের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ২ রানে হেরে গেল তারা। শাহীন শাহ আফ্রিদির করা শেষ বলে রস টেইলর অন্তত ছক্কা হাঁকিয়ে টাই করে দলকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন। তবে ফুলটস বলে তিনি পেয়েছেন চার রান।

আবুধাবিতে প্রথমে ব্যাট করা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে শেষ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৬ করতে পারে কিউইরা।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে দুই ওপেনার কলিন মুনরো ও গ্লেন ফিলিপস ৫০ রান তুলে দলকে জয়ের আভাসই দিয়েছিলেন। মুনরো ৪২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৮ করে বিদায় নেন। তবে শেষ দিকে টেইলরের ৪২ ছাড়া আর কেউ ভালো করতে না পারায় জয় পাওয়া হয়নি তাদের।

হাসান আলী পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও শাদাব খান। তবে ৩ ওভারে মাত্র ১৩ রান দেন মোহাম্মদ হাফিজ।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন দুই ওপেনার বাবর আজম শাহিবজাদা ফারহান। তবে দলকে বাঁচান হাফিজ। ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৫ করেন তিনি। পাশাপাশি সরফরাজ আহমেদের ৩৪ ও আসিফ আলীর ২৪ দলের মোটামুটি সংগ্রহে সাহায্য করে।

কিউইদের হয়ে দুটি উইকেট পান অ্যাডাম মিলনে। আর আজাজ প্যাটেল ও ইশ সোধি একটি করে উইকেট পান।

ম্যাচ সেরা হন হাফিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে