,

বার্সেলোনার কষ্টের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দেওয়ার পর কোপা দেল রেতে পুঁচকে একটা দলের সঙ্গে ঘাম ঝরিয়ে জয় পেল বার্সেলোনা। যদিও লিওনেসার বিপক্ষে বার্সেলোনা ‘বি’ দল থেকে সাতজন খেলোয়াড়কে মাঠে নামান ভালভার্দে। চোটের কারণে আগে থেকেই নেই মেসি। রিয়ালের বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচে ছিলেন না উমতিতি, সুয়ারেজ, কুতিনহো ও পিকের মতো খেলোয়াড়েরা। তারকা খেলোয়াড়দের ছাড়া শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে কাতালানরা।

বার্সেলোনাকে আটকানোর অস্ত্র হিসেবে ফাউলের দ্বারস্থ হয় স্বাগতিকেরা। তাতে কিছুটা কাজও হয়েছে বটে! ২৩টা ফাউল করে ৬টা হলুদ আর ১ লাল কার্ড দেখে লিওনেসার খেলোয়াড়েরা। হার এড়াতে না পারলেও এই টোটকা ব্যবহার করে শেষ মুহূর্ত পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের আটকে রাখতে পারলেও শেষ রক্ষা করতে পারেনি লিওনেসা।

শুরুতেই গোলের সুযোগ পায় বার্সেলোনা। ম্যালকম-সেমেদো-মুনিরের সমন্বয়হীনতার কারণে সুযোগ হাতছাড়া হয়। উল্টো ১১ মিনিটে গোল হজম করে বসত বার্সেলোনাই। এ যাত্রায় গোলরক্ষক সিলেসেন রক্ষা করেন বার্সেলোনাকে। মিনিট দুয়েক পর আবারও সুযোগ পায় বার্সা। এবার ম্যালকম হতাশ করেন বার্সা–সমর্থকদের। প্রথমার্ধে গোলশূন্য স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধেও একই দশা। বল দখলে এগিয়ে থাকা বার্সেলোনাকে একের পর এক সুযোগ হাতছাড়া করতে দেখে সমর্থকেরা হতাশই হচ্ছিলেন। নির্ধারিত সময়ের খেলাও ততক্ষণে শেষ। যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে ডেম্বেলের ক্রস থেকে নিখুঁত প্লেসমেন্টে গোল করে দলকে জয় উপহার দেন লেংলেট। ৬৩ মিনিটে কুয়েনসাকে তুলে তাঁকে কেন নামানোর প্রতিদান দেন ভালভার্দেকে। এরপর গোল পরিশোধ করতে গিয়ে ব্যর্থ হয় লিওনেসা। উল্টো ফাউল করে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর