,

বিশ্বকাপের সময় কলা আর বউ চাই কোহলিদের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সময় কোহলিরা বিরাট দাবি করেছেন। তাদের দাবিটা হলো বিশ্বকাপ চলাকালে তাদের চাই কলা সঙ্গে বউ! এমন দাবিই করে বসেছেন ভারত অধিনায়ক এবং তার টিমের সদস্যরা৷

হাতে সময় মাত্র সাত মাস৷ তারপরই ইংল্যান্ডের মাটিতে ব্যাট বলের যুদ্ধের দামামা বেজে যাবে৷ সেই ক্রিকেট যুদ্ধের আগে ভারতীয় দলের আবদার বলতে এইটুকুই৷ ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে এই দাবি দাওয়াগুলোই চেয়েছেন বিরাট অ্যান্ড কোং৷

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সময় কয়েক সপ্তাহ স্ত্রী’দের পাশে চাইছেন কোহলিরা৷ সেই সঙ্গে বিদেশের মাটিতে পছন্দের ফল চাই বিরাটদের৷ ফলের তালিকায় অবশ্যই থাকছে কলার নাম৷

বিদেশে ভারতীয় ক্রিকেটাররা তাদের পছন্দমতো ফল পান না, সে কারণেই দেশ থেকে ফলের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে৷ ইংল্যান্ডের মাটিতে তিন ফর্ম্যাটের দীর্ঘ সিরিজে পছন্দ মতো ফল খাওয়ার সুযোগ পাননি কোহলিরা৷ বিশ্বকাপের সময় যাতে এমনটা না হয় সে কারণেই আগে থেকে অনুরোধ জানিয়ে রেখেছেন বিরাটরা৷ চলতি বছরে ইংল্যান্ড সফরে কলার অভাবে ভুগতে হওয়ার অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে চায় মেন ইন ব্লু৷

সম্প্রতি সিওএ ও সঙ্গে বৈঠকে এই দাবিগুলি রেখেছেন কোহলি৷ বৈঠকে কোহলি ছাড়াও রাহানে, রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী ও নির্বাচক এম এস কে প্রসাদ৷

বিরাটদের আরও একটা দাবি রয়েছে৷ বিশ্বকাপের সময় ইংল্যান্ডে থাকাকালীন ট্রেনে ভ্রমণ করতে চান বিরাটরা৷ সে কারণে আগাম একটি ট্রেন বুকিং করে ফেলতে বোর্ডের কাছে ক্রিকেটারদের পক্ষ থেকে অনুরোধ রাখা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর