ভারতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক-পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সন্ত্রাসীদের আক্রমণে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের একজন ক্যামেরাম্যান ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছত্রিশগড়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ হামলায় মাওবাদী বিদ্রোহীদের অভিযুক্ত করা হচ্ছে।

হামলা সম্পর্কে সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশের সহকারী মহাপরিদর্শক সুন্দর রাজ জানান, আজ আমাদের টহল দল নকশালবাদীদের আক্রমণের শিকার হয়। এতে আরও দুজন পুলিশ সদস্য আহত হন বলে নিশ্চিত করেন তিনি।
এর আগে দেশটির সেন্ট্রাল পার্লামেন্টারি ফোর্সের একটি গাড়ি মাওবাদীদের আক্রমণের শিকার হয়। এতে ৪ জন মারা যান। ওই ঘটনার একদিন পরই সাংবাদিক ও পুলিশ নিহত হলো।

আগামী মাসে ছত্রিশগড়ে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অবস্থা গণমাধ্যমে তুলে ধরতেই সেখানে যান দূরদর্শনের ওই ক্যামেরাম্যান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয়।

ছত্রিশগড় ভারতের খনিজ সমৃদ্ধ একটি অঞ্চল। গত প্রায় তিন দশক ধরে এখানে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। সরকার এখানে খনিজ উত্তোলন করতে চাইলেও মাওবাদীরা এর বিরোধিতা করে আসছে।

বামপন্থী এই গেরিলা সংগঠনটির দাবি, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছেন তারা।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি