আরব আমিরাতে টি-টোয়েন্টি খেলার অনুমতি পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্টে ইউএই টি-টোয়েন্টি এক্সে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আজ মঙ্গলবার আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী। এর আগে সাকিব এই লিগে খেলার জন্য বিসিবির কাছে এনওসির (অনাপত্তিপত্র) আবেদন করেছিলেন।

এনওসির আবেদন জমা দিতে গিয়ে সাকিব বলেন, ‘আমি যত দ্রুত পারি ফিটনেস ফিরে পেতে চাই। আমি সব দুয়ারই খোলা রাখতে চাই যাতে করে প্রথম যেই সুযোগ আসুক সেটা লুফে নিতে পারি।’

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়ে আগামী বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত চলবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইউএই টি টুয়েন্টি এক্স লিগটি। এখানে খেলবে মোট পাঁচটি দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত