,

‘ভালো খেলছি বলে প্রশংসা হচ্ছে, কাল খারাপ হলে সব ভুলে যাবেন’

news-image

স্পোর্টস ডেস্ক : ভালো ফর্মেই আছেন ইমরুল কায়েস। শুধু ভালো বললে ভুল হবে, বলা যায় ক্যারিয়ারের সর্বোচ্চ ফর্মেই আছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচে দুই সেঞ্চুরিসহ ৩৪৯ রান করে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন কায়েস।

২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কায়েসের। এরপর ধারাবাহিকতার অভাবে দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ খেলেন এই ওপেনার।

মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইমরুল কায়েস। বলেন, তার এই রানের মধ্যে থাকার ফলে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেটাকে এখন টেস্টে কাজে লাগাতে চান তিনি।

জাতীয় দলের এই ওপেনার বলছিলেন, ফরম্যাট ভিন্ন। যদি রানে থাকেন, কীভাবে রান করবেন সেটা মাথায় সাজানো থাকে। এটা ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্ট হোক। জিনিসটাই হচ্ছে আত্মবিশ্বাস।

এবার এই দুরন্ত পারফরম্যান্সের পর প্রথমবারের মতো খুব আলোচনায় এসেছেন ইমরুল। এটাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

তিনি বলেন, কেউ যদি প্রশংসা করে স্বাভাবিকভাবেই ভালো লাগে। তবে এর উল্টোদিকটাও ভাবতে হচ্ছে। আমি ওভাবেই চিন্তা করছি। আজ ভালো খেলছি বলে অনেক প্রশংসা করছেন। কাল আবার খারাপ করলে সবকিছু ভুলে যাবেন। সব কিছু চিন্তা করতে হয়। দিনশেষে নিজের খেলার দিকেই মনোযোগ রাখাটাই ভালো।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৪৪, ৯০ ও ১১৫ রান করেন ইমরুল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর