মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব-তামিমের ফেরা নেয়া যে সুসংবাদ দিলেন আকরাম

news-image

দেশের ক্রিকেটের দুই অন্যতম আইকন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ইনজুরিতে ছিটকে পড়ার পর থেকেই তাদের মিস করছে দেশের ক্রিকেট ভক্তরা। পুরো জিম্বাবুয়ে সিরিজেই তারা দলের বাইরে। এই অবস্থায় দেশের ক্রিকেটভক্তদের বড় সুখবর দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জানালেন, ১৮ নভেম্বর থেকে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই নাকি দেশের ক্রিকেটের দুই দিকপাল সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাওয়া যাবে! তবে সিরিজের শুরুতে নয় বরং মাঝামাঝি সময়ে তাদের পাওয়া যাবে বলে জানালেন আকরাম।

বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্রিকেট কমকর্তা বলেন, ‘ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো।’

সাকিবের আঙুলের ইনজুরি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। বর্তমানে তার পুনর্বাসন চলছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলা নিয়ে কোনো শঙ্কা আপাতত নেই। আর ওপেনার তামিম ইকবালের ইনজুরির দেড় মাস পার হয়েছে। তার বাঁহাতের কব্জির পুনর্বাসন পুরোদমে চলছে।দু’একদিনের মধ্যেই তিনি ব্যাটিং অনুশীলনে নামবেন। তবে সেটা ক্রিকেট বলে নয়, টেনিস বলে। এরপর যদি তিনি মনে করেন খেলতে পারবেন তাহলে খেলবেন। তবে এ জাতীয় ইনজুরি দেড় মাসের বেশি স্থায়ী হয় না।