,

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের উদ্বোধন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা শুরু করেছে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সোমবার বিমানবন্দরটির উদ্বোধন করেন।

কামাল আতাতুর্ক বিমানবন্দরের পরিবর্তে এখন থেকে এটিই ইস্তাম্বুলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। তুরস্কের নিজস্ব অর্থায়নে দুই হাজার ৬০০ কোটি ইউরো ব্যয়ে বিমানবন্দরটি নির্মিত হয়েছে। সাত কোটি ৬০ লাখ বর্গমিটার আয়তনের এ বিমানবন্দর দিয়ে বর্তমানে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবে। প্রথম পর্যায়ের এই অংশের কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে ৬০০ কোটি ইউরো।

তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকীতে স্থানীয় সময় বিকেল চারটা ৩০ মিনিটে এর উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট, কাতারের আমির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৮টি দেশের ৫০ জন উচ্চ পর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন। লিম্যাক, কোলিন, সেনগিজ, মাপা ও ক্যালন -বৃহৎ পাঁচটি কোম্পানির মিলিত কনসোর্টিয়াম এই বিমানবন্দরটি নির্মাণ করে বলে জানা যায়।

https://www.independent.co.uk/news/world/europe/turkey-istanbul-airport-largest-erdogan-terminal-runway-ataturk-international-a8606666.html

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে