,

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর

news-image

অনলাইন ডেস্ক : সময়টা দারুণ যাচ্ছে পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশ’র লজ্জা দিল সররাজ বাহিনী। সিরিজে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। পাকিস্তানি এ ব্যাটসম্যান তিন ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সে এবার আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের পঞ্চম অবস্থানে ছিলেন বাবর। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকায় পাঁচ থেকে এক লাফে শীর্ষে উঠে এসেছেন তিনি। তবে তার স্বদেশী তারকা ফখর জামান তিন থেকে পাঁচে চলে গেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৬৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানের জন্য ফিফটি হাতছাড়া করেন বাবর আজম। এরপর দুবাইয়ে রবিবার শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে জয় উপহার দিতে ৫০ রান করেন তিনি। অসিদের বিপক্ষে মোট তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ১৬৩ রান। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে এই সিরিজে তার ব্যাটিং স্ট্রাইক ছিল ১১৭.২৬।

বর্তমানে ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজম। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮৩৯ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে