,

শুধু পয়েন্টের জন্যই ৫৯ রানে ইনিংস ঘোষণা!

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগের ছয় রাউন্ডের মধ্যে চার খেলায় ২০.৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ঢাকা মেট্রো। ১৫.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম বিভাগ। আর ১৫.৩৮ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা বিভাগ।

সোমবার শুরু হওয়া পঞ্চম রাউন্ডের খেলায় বগুড়ায় ঢাকা মেট্টোর প্রতিপক্ষ ছিল ঢাকা বিভাগ। টস জিতে প্রথমে ব্যাটিং নেমে সালাউদ্দিন শাকিলের গতির মুখে পড়ে ৫৯ রানে ৮ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্ক্ষায় পড়ে যায় ঢাকা মেট্টো।

ঢাকা মেট্টো অলআউট হয়ে গেলে দেড় পয়েন্ট পেত ঢাকা বিভাগ। তাদেরকে দেড় পয়েন্ট না দিতেই দুই উইকেট হাতে থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করেন ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব।

হাতে উইকেট থাকা সত্ত্বেও কেন ৫৯ রানে ইনিংস ঘোষণা করা হলো, এমন প্রশ্নের জবাবে সোমবার রাতে যুগান্তরকে ঢাকা মেট্টোর অধিনায়ক মার্শাল আইয়ুব বলেন, ‘আসলে ওরা যাতে পয়েন্ট না পায় সে জন্য এমনটি করেছি। আমরা অলআউট হলে ওরা দেড় পয়েন্ট পেত। এখন এক পয়েন্ট পাবে। হাফ পয়েন্ট বাঁচালাম। এখানে অর্ধেক পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা করেছি।’

টার্গেট তাড়া করতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে তিন উইকেটে ১৬৭ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। ৮৬ ও ৪৯ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার ও সাইফ হাসান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে