লিঙ্গ বদল করে বিয়ে পিঁড়িতে, ভালোবেসে কনে হলেন তরুণ

news-image

দীর্ঘ আড়াই বছরের প্রেম। ভালবাসার টানে লিঙ্গ পরিবর্তন। অবশেষে মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হল ভারতের জলপাইগুড়ির সাগ্নিকের সঙ্গে বালুরঘাটের অনীক ওরফে অ্যানির।প্রথম আলাপটা হয় মডেলিং থেকে। সাগ্নিক ও অনীক দু’জনেই মডেলিং করতে ভালবাসতেন। সেখানেই আলাপ, তার পরে শুরু প্রেম। সেই প্রেমের টানেই অনীক লিঙ্গ পরিবর্তন করে হলেন অ্যানি।

রোববার (২৮ অক্টোবর) মহা ধুমধামে জলপাইগুড়ির টাউন হলে মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হল সাগ্নিক ও অ্যানির। নিমন্ত্রিত ছিলেন প্রায় ২শ’ জন।সাগ্নিকের বাবা সুব্রত চক্রবর্তী জানান, দুই পুরুষ মানুষের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু রুপান্তরকামীর সঙ্গে বিয়ে করছে ছেলে জেনে প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তা মেনে নিয়েই ধুমধাম করে বিয়ে দিয়েছি।

অ্যানির মা প্রীতিরানী দত্ত জানান, অ্যানির বাবা তাদের এই বিয়ে এখনও মেনে নিতে পারেননি, আবার বিরুদ্ধাচরণও করেননি। আমি জলপাইগুড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম।জানা গেছে, বর্তমানে দু’জনেই প্রাথমিক স্কুলের শিক্ষক। সাগ্নিক ময়নাগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অন্যদিকে, অ্যানিও বালুরঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান।

নববধূ অ্যানি জানান, প্রেম-ভালবাসা কাউকে আটকাতে পারে না। আমি নিজের ইচ্ছায় পুরুষ থেকে মেয়ে হয়েছি। নিজের মনের মানুষটিকে বিয়ে করতে পেরে ভীষণ খুশি আমি।সাগ্নিক জানান, অ্যানিকে বাদ দিয়ে জীবনে কিছুই ভাবতে পারিনি। পারিবারিক চাপ অবশ্য ছিল। কিন্তু এখন সব মিটে গিয়েছে। দুই পরিবার আমাদের আপন করে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি