,

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত সেই বিমানের পাইলট ছিলেন ভারতীয়

news-image

ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে ১৮৯জন আরোহীকে নিয়ে যে বিমানটি হয়েছিল তার চালকের আসনে ছিলেন একজন ভারতীয় নাগরিক। ভাব্যে সুনেজা (৩১) নামে বিমানের ওই পাইলট ভারতের দিল্লির ছেলে। সাত বছর আগে তিনি ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে যোগ দেন, তখন থেকে থাকতেন জাকার্তাতেই।লায়ন এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন ভাব্যে সুনেজা। তার কো-পাইলট ছিলেন মি হারভিনো, সঙ্গে ছিলেন ছ’জন ক্রু বা বিমানকর্মী।

মি. সুনেজার ৬০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলট হারভিনোও ৫০০০ ঘণ্টারও বেশি বিমান চালিয়েছেন বলে ওই এয়ারলাইনের বিবৃতিতে জানানো হয়।ভাব্যে সুনেজার ‘লিঙ্কড ইন’ প্রোফাইল থেকে জানা গেছে, তার স্কুলজীবনের পড়াশোনা দিল্লিতেই। পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায় একটি নামী বেসরকারি স্কুলের ছাত্র ছিলেন তিনি। বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন।

তার বিশেষ দক্ষতা ছিল বোয়িং-৭৩৭ প্যাসেঞ্জার জেট চালানোর ক্ষেত্রে। লায়ন এয়ারে যোগ দেওয়ার আগে তিনি মাস কয়েক এমিরেটস এয়ারলাইন্সেও ট্রেনি পাইলট হিসেবেও কাজ করেছিলেন।সংস্থার সিইও এডওয়ার্ড সিরেটইট বরং বলেছেন, “কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে আমরাও বেশ বিভ্রান্তই বলা যায়। কারণ বিমানটি ছিল একেবারেই নতুন!”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর