ভালোবাসার জন্য পরিবার ছাড়লেন আরেক জাপানি রাজকুমারী

news-image

রাজকীয় পরিচয় ত্যাগ করে সাধারণ একজন নাগরিককে বিয়ে করেছেন জাপানের আরেকজন রাজকুমারী। তিনি হলেন জাপানের ২৮ বছর বয়সী রাজকুমারী আয়াকো। আয়াকো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জাহাজ কোম্পানি নিপ্পন ইউজেনের কর্মকর্তা ৩২ বছরের কেই মরিয়ার সঙ্গে।সোমবার সম্রাট মেইজির মাজারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। আয়াকোর স্বামী কেই মোরিয়া জাহাজ পরিচালনা প্রতিষ্ঠান নিপ্পন ইউসেনের কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিয়ের পর থেকে রাজকুমারী আয়াকো তাকামোদোর নাম আয়াকো মোরিয়া।

সম্রাট আকিহিতোর প্রয়াত চাচাতো ভাই যুবরাজ তাকামাদোর তৃতীয় কন্যা রাজকুমারী আয়াকো।অন্তত তিন প্রজন্ম ধরে সাধারণ নাগরিকদের বিয়ে করার পথ উন্মুক্ত করেছে জাপানের রাজপরিবার। সম্রাট আকিহিতো ছিলেন প্রথম যুবরাজ যিনি একজন সাধারণ নাগরিককে বিয়ে করেছিলেন। সম্রাজ্ঞী মিচিকোর সঙ্গে তার দেখা হয়েছিল টেনিস কোর্টে।

কিন্তু মেয়ে হয়ে রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের আইন অনুযায়ী আয়াকোর রাজকীয় পরিচয় বিলুপ্ত হয়ে গেছে। তিনি রাজপরিবারের পারিতোষিক আর পাবেন না। শুধু জাপান সরকারের পক্ষ থেকে তাকে লাখ খানেক ডলার দেওয়া হবে।রয়টার্স লিখেছে, জাপানের রাজপরিবারে পুরুষের সংকট দেখা দিয়েছে। সিংহাসনের উত্তরাধিকারি হিসেবে রয়েছেন হাতে গোনা কয়েকজন মাত্র সদস্য। এরা হলেন যুবরাজ নারুহিতো, তার ভাই ফুমিহিতো, তার ভাতিজা হিসাহিতো ও মাসাহিতো। যুবরাজ নারুহিতো আগামী বছর তার বাবা সম্রাট আকিহিতোর অবসরের পর সিংহাসন আরোহণ করবেন।

এই অবস্থায় উত্তরাধিকার রীতির পরিবর্তন প্রত্যাশা করেছেন রাজপরিবারের সদস্যরা। কিন্তু রক্ষণশীলরা কোনও নারীকে সম্রাটের মুকুট পরতে দিতে রাজি নয়।এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী সম্রাট আকিহতোর নাতনি মাকো একইভাবে এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত