মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশীয় বিমানের ১৮৮ যাত্রীর সকলের মৃত্যুর আশঙ্কা!

news-image

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দেশটির সুমাত্রা দ্বীপের পেংকাল পিনাংয়ে যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৩৭ ম্যক্স বিমানে থাকা ১৮৮ যাত্রীর সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।জেটি ৬১০ ফ্লাইটটির ৬:২০ মিনিটে টেক অফ করে ৭:২০ মিনিটে পেংকাল পিনাংয়ের বাংকা-বেলিটুং বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি উড্ডয়নের ১৩ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সাগরের পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যেই জীবিত যাত্রীদের উদ্ধারের জন্য তল্লাশি শুরু হয়েছে।তল্লাশির সময় পানির ওপর যাত্রীদের কাছে থাকা বিভিন্ন জিনিসপত্র পানির ওপর ভাসতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে যাত্রীদের পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তল্লাশিতে নিয়োজিত উদ্ধার এজেন্সি তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে এসব কথা জানিয়েছে।

এর আগে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশনের পরিচালক সিনদু রাহায়ু জানিয়েছেন, ‘ফ্লাইটের ১৮৮ যাত্রীর মধ্যে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। পাশাপাশি একজন বালক, দুটি শিশু, দুইজন পাইলট আর ৫ জন ক্রু ছিলেন।’তিনি আরও জানান, ‘যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে বিমানটি বিমানবন্দরে ফেরত আসতে চাইছিল। এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।’