,

শাহরিয়ার নাফীস বিপিএলে দল না পেয়ে যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক।। আজ রবিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।

দেশি-বিদেশি ক্রিকেটারসহ বেশ কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন বিপিএলের আসন্ন আসরে। কিন্তু বিপিএলের এবারের আসরে কোনো দল পাননি অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীসসহ অনেক তারকা ক্রিকেটাররা।

দল না পেয়ে এবার নাফিস বলেন, ‘আসলে দল গঠনের ব্যাপারটা তো আর আমার হাতে না। এটা নির্বাচকদের ব্যাপার। দল পাওয়ার ব্যাপারে আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ গত দুই তিন বছরে বিপিএলে আমার যে পারফরম্যান্স ছিল, তাতে আমার বিশ্বাস ছিল দল পাব। তবে সিলেকশন তো ভাই আমি করি না। এটা আমার হাতে না। এজন্য আমি হতাশ নই।’

এদিকে নিলামে দল না পেলেও অতীতে বিপিএলে দল পেয়েছিলেন অলক কাপালি। এ বিষয়ে নাফিসের আশাবাদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিপিএল ষষ্ঠ আসর মাঠে গড়াতে এখনও দুই মাসের মতো সময় আছে। ওই হিসেবে আমি প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ আমার এবিলিটি আছে ভালো খেলার ব্যাপারে। ভালো খেলতেছি। ফিটনেসও ভালো আছে। তো ওই সুযোগটা আসলে আসবে, না আসলেই নাই। এ নিয়ে আমি চিন্তা করি না। ওইটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে, ক্রিকেট খেলে যাওয়া। যতদিন ক্রিকেট খেলি, যতক্ষণ পর্যন্ত খেলি, আমার সামর্থের সেরাটা দেয়ার চেষ্টা করব। কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব নিজের হাতে থাকবে না। এটা নিয়ে ভেবে লাভ নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে