তৃতীয় শক্তির উত্থান চায় যুক্তরাষ্ট্রের ৫৭% মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থাকে আর দেশটির জন্য উপযুক্ত মনে করেন না দেশটির ৫৭ শতাংশ মানুষ। গ্যালোপ পোলের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, দেশে দুই দলের বাইরেও আরেকটি দল দরকার যার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

গ্যালোপের সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রায় ৫৭ শতাংশ মানুষ মনে করেন ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এতটাই দুর্বল ভূমিকা পালন করছে যে, এখন দেশটির জন্য বড় ধরনের তৃতীয় শক্তি জরুরি হয়ে পড়েছে। যারা দুই দলের কোনোটির সঙ্গেই সম্পৃক্ত নন তাদের বেশিরভাগই তৃতীয় শক্তির পক্ষে।

তবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে এ বিষয়ে মতামতের ক্ষেত্রে বড় ধরণের পার্থক্য লক্ষ্য করা গেছে। ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের ৫৪ শতাংশ তৃতীয় শক্তির পক্ষে মত দিলেও রিপাবলিকান পার্টির বেশিরভাগ সমর্থকই তৃতীয় শক্তির উত্থানের বিপক্ষে। রিপাবলিকান পার্টির মাত্র ৩৮ শতাংশ সমর্থক তৃতীয় শক্তির উত্থান চান।

প্রায় দেড়শ বছর ধরে রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক পার্টি আমেরিকা শাসন করে আসছে। দেশটিতে গ্রিন পার্টি ও লিবারটেরিয়ান পার্টি নির্বাচনে অংশ নিলেও মূল ধারার গণমাধ্যম এই দুই দলের কোনো নির্বাচনি সভা ও বির্তক প্রচার করে না। এ কারণে এই দুই দলের এজেন্ডা সম্পর্কে দেশটির অধিকাংশ মানুষ কিছুই জানে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত