,

এক বিচারক কিনেছেন ২২২৪টি গাড়ি!

news-image

নাম তার সিকান্দার হায়াত। পাকিস্তানের সাবেক বিচারক। বয়স ৮২ বছর। তার একটি গাড়িকে জরিমানা করা হয়। জরিমানার রশিদ পাঠানো হয় তার ঠিকানায়।রশিদ পেয়ে শুল্ক বিভাগ যান অবসরপ্রাপ্ত সিকান্দার হায়াত। সেখানে গিয়ে চোখ ছানাবড়া! তার নামে একটি বা দুইটি নয়; ২ হাজার ২২৪টি গাড়ি রেকর্ড করা হয়েছে।

পাকিস্তানের পঞ্জাবে কর ও শুল্ক বিভাগে এ অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। এনিয়ে শুল্ক দফতরে খোঁজ নিয়ে গিয়ে তিনি দেখেন তাঁর নামে নথিভুক্ত রয়েছে ২২২৪টি গাড়ি।এ ঘটনায় আদালতের দ্বারস্ত হয়েছেন ওই বিচারক। সুপ্রিম কোর্টে তার আইনজীবী মিঞা জাফর জানান, তার মক্কেলের কাছে রয়েছে মাত্র একটি গাড়ি। পাঞ্জাব শুল্ক দফতর কীভাবে ওই ২ হাজার ২২৪টি গাড়ির খোঁজ পেল তার ব্যাখ্যা দিতে হবে।

সাবেক বিচারকের এই আবেদনের প্রেক্ষিতে শুল্ক দফতরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দফতরের সেক্রেটারির আগামী এক সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে