জনতা ব্যাংকের চেয়ারম্যান
লাইফস্টাইল ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনে সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সচিব (নির্বাহী পরিচালক) বাংলাদেশ ব্রিজ অথরিটি, মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রফতানি অধিদফতর প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলোতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্টার ফর এনভায়রনমেন্ট জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এবং ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিংয়ের ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের সুবিদিত গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।












