,

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

1_186175

ক্রীড়া ডেস্ক :এএইচএফ কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্টে ওমানকে দু-দু’বার হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ওমানের কাছে বড়দের হারের প্রতিশোধই নিলেন কৌশিক, খোরশেদরা। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়ে স্বাগতিকরা শিরোপা জেতে। খোরশেদ দুটি এবং আশরাফুল ও সারোয়ার একটি করে গোল করেন। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বছর মালয়েশিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ। রানার্সআপ ওমানও তাদের সঙ্গী হচ্ছে।

‘পুরো টুর্নামেন্টে ছেলেরা দারুণ খেলেছে। সবাচেয়ে বড় কথা, ৩৫ গোল দেয়ার বিপরীতে একটি গোলও হজম করেনি আমার দল। এটা দেশের হকির জন্য শুভ লক্ষণ’, ম্যাচ শেষে বলেন বাংলাদেশ দলের কোচ মামুন উর রশীদ। তিনি যোগ করেন, ‘ঠিকমতো পরিচর্যা করলে এই দল ভালোমানের জাতীয় দলে পরিণত হবে।’ অধিনায়ক সারোয়ার হোসেন বলেন, ‘যোগ্যতা দেখিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। খুবই ভালো লাগছে।’

আগের ম্যাচে সহজেই ওমানকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবরা। ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। যদিও শেষ পর্যন্ত বড় হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল লাল-সবুজরা। একের পর এক আক্রমণ করেছে তারা। তবে গোল পেতে ১৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সারোয়ারদের। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে প্রথম গোল পায় বাংলাদেশ। মিলনের পুশে সারোয়ার বল স্টপ করেন। খেরাশেদ ড্র্যাগ অ্যান্ড পুশে দলের পক্ষে প্রথম গোল করেন (১-০)। মিনিট আটেক পর পিসি থেকে মিলন, সারোয়ার ও খোরশেদের কম্বিনেশনে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ (২-০)। দু’গোলে পিছিয়ে থেকে পাল্টা আক্রমণে ওমান বেশ ক’টি সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশের গোলপোস্টের অতন্দ্র প্রহরী অসীম গোপের অসীম দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা। ম্যাচের ৩৭ মিনিটে মিলন, সারোয়ার এবং খোরশেদের সমন্বয়ে তৃতীয়বারের মতো সফলতা পায় বাংলাদেশ (৩-০)। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে রোমানের পাসে এবং কৌশিকের পুশে বল পান সারোয়ার। চমৎকার হিটে চতুর্থ গোল করেন তিনি (৪-০)। পরের ২০ মিনিট আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোল হয়নি। ৪-০ গোলের সহজ জয়ে শিরোপা জিতে টার্ফ ছাড়েন সারোয়ার, মিলন, অসীমরা।

স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় হয় চাইনিজ তাইপে। টুর্নামেন্টে দশ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন বাংলাদেশের খোরশেদুর রহমান। সেরা গোলকিপার নির্বাচিত হন স্বাগতিক দলের অসীম গোপ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর