,

মুশফিক নতুন ঠিকানায়

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট আজ অনুষ্ঠিত হবে রাজধানীর একটি হোটেলে। এ প্লেয়ার ড্রাফটের মাধ্যমেই নতুন ঠিকানা পাবেন মুশফিকুর রহিম। কেননা রাজশাহী কিংস ছেড়ে দিয়েছে মুশফিককে। গুঞ্জন ছিলÑ চিটাগাং ভাইকিংস ও সিলেট সিক্সার্স মুশফিকের প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ব্যাটে-বলে হয়নি। তাই প্লেয়ার ড্রাফটের মাধ্যমে জানা যাবে মুশফিকের নতুন ঠিকানা।

বিপিএলের গত আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে প্রত্যেকটি দল চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে। গত আসরে খেলা একজন করে বিদেশি ও তিনজন করে দেশের খেলোয়াড় ধরে রাখে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি গায়েই সামনের বিপিএল মাতাবেন মাশরাফি বিন মুর্তজা ও ক্রিস গেইল। তাদের সঙ্গে মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলামকেও ধরে রেখেছে রংপুর। ঢাকা ডায়নামাইটস সাকিব আল হাসান, সুনীল নারিন, রোভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ডকে ধরে রেখেছে। ঢাকার সঙ্গে চুক্তি করার পর যদিও এখন পর্যন্ত বিপিএলে খেলেননি পাওয়েল। অন্যদিকে লিটন দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে সিলেটে যোগ দিয়েছেন। কিন্তু সময়ের সাড়া জাগানো লেগ স্পিনার রশিদ খানকে ধরে রাখেনি কুমিল্লা। আফগানিস্তানের আরও দুই খেলোয়াড় মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমানকেও ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের প্লেয়ার ড্রাফটে থাকছেন ৩৭৩ জন বিদেশি ক্রিকেটার। ‘এ’ প্লাস থেকে শুরু করে ‘এফ’ পর্যন্ত মোট ৭টি ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারদের। সেখান থেকেই নিজেদের দলে বেছে নেবে দলগুলো। বিপিএলের ড্রাফটে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের (৮৬ জন)। এর পর পাকিস্তান (৭২), ওয়েস্ট ইন্ডিজ (৫৬), শ্রীলংকা (৫৫), আফগানিস্তান (২০), দক্ষিণ আফ্রিকা (১৮), জিম্বাবুয়ে (১৫) ও আয়ারল্যান্ডের (১০) ক্রিকেটাররা আছেন। নেপালের ক্রিকেটারও বিপিএল খেলতে আসছেন। তাদের মধ্য থেকে মোট ২০৪ জন ক্রিকেটার রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে। ১৬৯ জন ক্রিকেটার আছেন বাকি ছয়টি ক্যাটাগরিতে। আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বিপিএল টুর্নামেন্টের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর