,

শ্রীলঙ্কার পার্লামেন্ট স্থগিত, গভীর সংকটে রাজনীতি

news-image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপাল সিরিসেনা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত দেশটির পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন। রনিল বিক্রমাসিংহকে সরিয়ে মাহিন্দ্র রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করার পরদিন শনিবার তিনি সংসদ স্থগিত করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মন্ত্রিসভার মুখপাত্র রাজিথ সেনারাত্নে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন।’

এর আগে রনিল বিক্রমাসিংহ স্পিকারকে পার্লামেন্ট আহ্বান করার দাবি জানান। তিনি বলেন, প্রেসিডেন্টের নির্দেশাবলী অসাংবিধানিক এবং তিনিই এখনো দেশটির প্রধানমন্ত্রী। পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতেই স্পিকারকে এ আহ্বান জানান রনিল বিক্রমাসিংহ।

‘পার্লামেন্টে এখনো আমার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর সুরাহা করার জন্য পার্লামেন্ট আহ্বান করুন। একমাত্র পার্লামেন্টেই দেখা যাবে কারা সংখ্যাগরিষ্ঠ,’ কলোম্বোয় এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে সিরিসেনার দলের নেতারা সেখানে ছিলেন না।

সিরিসেনার দল ইউনাইটেড পিপলস এলায়েন্স পার্টি (ইউপিএফএ) ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়।

পার্লামেন্ট স্থগিত করায় বিক্রমাসিংহ তার সংখ্যাগরিষ্ঠতা আপাতত প্রমাণ করতে পারছেন না। অনেকেই মনে করছেন, দলের কিছু নেতা সুযোগ সুবিধা ও মন্ত্রিত্বের লোভে রাজাপাকসেকে সমর্থন দেয়া শুরু করতে পারে। শুক্রবার রাজাপাকসেকে শপথ গ্রহণ করান প্রেসিডেন্ট সিরিসেনা। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, তারা শ্রীলঙ্কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর