,

‌‌‘মহানবীকে অবমাননা মতপ্রকাশের স্বাধীনতার সীমালঙ্ঘন’

news-image

অনলাইন ডেস্ক : ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা করা মতপ্রকাশের স্বাধীনতার সীমালঙ্ঘন বলে রুল জারি করেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)।

রুলে বলা হয়েছে, গঠনমূলক তর্কবিতর্কের ক্ষেত্রে মোহাম্মদকে (সা.) অবমাননার বিষয়টি অনুমতিযোগ্য সীমার অধীন। কারণ এটা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং ধর্মীয় শান্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সবচেয়ে বড় কথা, এটি হলো মতপ্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন।

গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার ৭ সদস্যের একটি বিচারিক প্যানেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসিএইচআর এই রুল জারি করেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

২০০৯ সালে মিসেস এ. নামের এক অস্ট্রীয় নারী ‘ইসলাম সম্পর্কিত মৌলিক তথ্য’ শীর্ষক দুইটি সেমিনারে মহানবীর বিয়ে নিয়ে কটূক্তির মামলার প্রেক্ষিতে এই রুল জারি হলো।

বৃহস্পতিবার প্রকাশিত আদালতের এক বিবৃতি অনুসারে, ভিয়েনার আঞ্চলিক অপরাধ আদালতের মতে মিসেস এস. পরোক্ষভাবে এটাই বুঝিয়েছেন যে মোহাম্মদ (সা.) শিশুদের প্রতি কামুক ছিলেন। তাই ২০১১ সালের ফ্রেবুয়ারিতে ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়।

এই নারীকে ৫৪৭ ডলার জরিমানা এবং মামলার সব খরচ বহনের আদেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের ডিসেম্বরে মিসেস এ. ভিয়েনার আপিল কোর্টে আবেদন করেন। কিন্তু আপিল কোর্ট নিম্ন আদালতের বক্তব্যকেই সমর্থন করেন। এরপর ২০১৩ সালের ১১ ডিসেম্বর মামলাটির কার্যবিধি নবায়নের আবেদন খারিজ করে দেন দেশটির সুপ্রিম কোর্ট।

আরও বলা হয়, মিসেস এস. পরে ইসিএইচআর এর মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ১০ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন যে, অস্ট্রিয়ার আদালতগুলো তার মতপ্রকাশের অধিকারকে খর্ব করে রায় প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর