শিক্ষক-শিক্ষিকাদের জন্য চেয়ার থাকবে না শ্রেণিকক্ষে

news-image

বই হাতে শিক্ষক ক্লাসে ঢুকছেন। উঠে দাঁড়ালেন শিক্ষার্থীরা। ক্লাসে ঢুকে শিক্ষক ছাত্রছাত্রীদের বসতে বললেও নিজে বসতে পারবেন না। কারণ তাদের জন্য শ্রেণিকক্ষে থাকবে না কোনো চেয়ার।এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুলশিক্ষা দফতর। ওই জেলায় প্রাথমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় ছয় হাজার স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম চালু হতে চলেছে।

দক্ষিণ ২৪ পরগনার জেলা স্কুল পরিদর্শক (ডিআই) নজরুল হক সিপাই স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, একটি ক্লাসে পেছনের সারিতে যে শিক্ষার্থীরা বসে থাকে তাদের কাছে যেন শিক্ষক-শিক্ষিকারা পৌঁছাতে পারেন, তাই চেয়ার রাখা হবে না। তবে টেবিল থাকবে।তিনি আরও জানান, চেয়ার থাকলে শিক্ষক-শিক্ষিকাদের বসার ইচ্ছা হতে পারে। কিন্তু টিচিং-লার্নিং পদ্ধতি ঠিক হতে গেলে সব পড়ুয়ার কাছে শিক্ষকদের পৌঁছাতে হবে। তাই এ উদ্যোগ।

তবে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। কলকাতার আইসিএসই বোর্ডের একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, শুনেছি কিছু স্কুলে এ পদ্ধতি চালু আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এ ব্যবস্থার সঙ্গে একেবারে একমত নই। শিক্ষকরা বসবেন না কি দাঁড়িয়ে পড়াবেন, সেটি তাদের ব্যাপার। এটি চাপিয়ে দেয়া যায় না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত