বাংলাওয়াশের পর যা বললেন মাশরাফি

news-image

শেষ ওয়ানডের জয়টা বাংলাওয়াশের লজ্জায়ই পুড়িয়েছে হ্যামিলটন মাসাকাদজার দলকে। বাংলাদেশ জিতবে এটা অনুমিতই ছিল। তবে ইমরুল কায়েস ও সৌম্য সরকার যে উচ্চতার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শণ করলেন, তা বহুদিন মনে রাখবে দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন জয়ের উচ্ছসিত ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের আনন্দে প্রকাশ করে জানালেন, ‘এশিয়া কাপ থেকে ফেরার পর, আমরা অনেক আত্মবিশ্বাসী ছিলাম। প্রভাববিস্তার করেই জিততে চেয়েছিলাম সিরিজটা। আর এমন জয় আসলেই অনেক আনন্দের। ছেলেরা অনেক ভালো খেলেছে।’

সৌম্য সরকার ও ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিং নিয়ে বললেন, ‘জিম্বাবুয়েকে হয়তো কিছুটা কম রানে বেঁধে ফেলা যেত। ২৫০-২৬০ রানে ওদের আটকাতে চেয়েছিলাম আমরা। তবে ২৮৬ রান হওয়ার পরও ভালো করার আত্মবিশ্বাস ছিল। বিশেষ করে ব্যাট হাতে ইমরুল ও সৌম্য যেভাবে খেলেছে তা অবশ্যই প্রশংসনীয়।’

ওয়ানডের পরই শুরু হবে টেস্ট সিরিজ। সেখানে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে শুভ কামনা জানিয়ে মাশরাফি বললেন, ‘আমার পর এবার মাহমুদুল্লাহর পালা। আশা করি, আমাদের টিম টেস্ট সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত