,

ফিরেই ম্যাচসেরা সৌম্য

news-image

স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ে সিরিজের দলেই ছিলেন না। তারপরও প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকারকে বাজিয়ে দেখতে চেয়েছিলেন নির্বাচকরা। সৌম্য জবাব দিয়েছেন ব্যাটেই, নির্বাচকদের অস্বস্তিতে ফেলে দিয়ে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি।তবে যেহেতু সিরিজের দলে ছিলেন না। প্রথম দুই ওয়ানডেতে সৌম্য সরকারকে বিবেচনায় না এনেই খেলেছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হবার পর শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয় বাঁহাতি এই ওপেনারের নামটি।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশেও সুযোগ পেয়ে যান সৌম্য। তবে পছন্দের ওপেনিং পজিশন নয়, সৌম্য খেলেছেন তিনে।লিটন দাস ইনিংসের প্রথম বলেই আউট হওয়ায় আসলে ওপেনারের দায়িত্বই পালন করতে হয়েছে সৌম্যকে। সেটা করেছেন একেবারে নিঁখুতভাবে। দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে ২২০ রানের রেকর্ড জুটি গড়েন সৌম্য।

এই জুটির পথে সেঞ্চুরিও তুলে নেন সৌম্য। সেটা মাত্র ৮১ বলে। শেষ পর্যন্ত ৯২ বলে ১১৭ রানে থামে সৌম্যর চোখ ধাঁধানো ইনিংসটি, যে ইনিংসে ৯টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান এই ওপেনার।দুর্দান্ত এই ইনিংসের কারণে ম্যাচসেরার পুরস্কারটিও গেছে সৌম্যরই কাছে। প্রত্যাবর্তন ম্যাচে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর