,

হ্যালো বাংলাদেশ, বিপিএল খেলতে আসছি : ওয়ার্নার (ভিডিওসহ)

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আর তর সইছে না অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় থাকা এই মারকুটে ওপেনারকে আগামী বিপিএলে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ওয়ার্নার জানিয়েছেন, সিলেটের হয়ে খেলতে অস্থির হয়ে আছেন তিনি।

ওয়ার্নার বলেছেন, ‘হ্যালো বাংলাদেশ, ডেভিড ওয়ার্নার বলছি। আমি এটা জানাতে পেরে খুব উচ্ছ্বসিত যে আমি এখন একজন সিক্সার্স। সিলেট সিক্সার্স পরিবারে যোগ দিতে আমার তর সইছে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে। লাগলে বাড়ি বাউন্ডারি।’উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ এবং তার ডেপুটি ডেভিড ওয়ার্নারকে। এই নিষেধাজ্ঞার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই দুজনকে ছেড়ে দিয়েছিল তাদের নিজ নিজ দল। তবে বিশ্বের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চলছেন ওয়ার্নার।
বিপিএলের আগামী ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর