যে কারণে টেস্ট দলে খালেদ আহমেদ

news-image

স্পোর্টস ডেস্ক : যারা শুধু জাতীয় দলের খোঁজ রাখেন তাদের কাছে খুব পরিচিত নন সৈয়দ খালেদ আহমেদ। সিলেটের এই পেসারের মাথায় উঠছে এবার টেস্ট ক্যাপ। দেশের ৮৯ থেকে ৯২ তম ক্রিকেটার হিসেবে নাম লেখাতে পারেন এই পেসার।

সংখ্যাটা ভিন্ন হলো কারণ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিথুন, নাজমুল হাসান অপু, আরিফুল হক ও খালেদ আহমেদ। প্রথম তিন জনের আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ থাকলেও খালেদ এদিক থেকে আনকোড়া। দেশের হয়ে হাই পারফর‌ম্যান্স (এইচপি) দল ও ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আগেই। সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচেও নির্বাচকরা পরখ করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই বোলারকে।

জাতীয় ক্রিকেট লিগে আজ বুধবার সিলেট বিভাগের হয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ জয়ের পর সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জিতে নিয়েছেন।

পাশাপাশি ‘এ’ দলের হয়ে লিস্ট এ ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ছিলেন। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মিলেছে খালেদের।

প্রথম শ্রেণীর ক্রিকেটে বলার মতো কোনো পরিসংখ্যান না থাকলেও খালেদের রয়েছে গতি ও লেন্থ। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নুর মতে দেশের সেরা তিন গতিময় পেসারদের মধ্যে একজন হলেন খালেদ।

তরুণ এই পেসারের জন্ম সিলেট জেলায় ১৯৯২ সালে। খালেদ আহমেদ প্রথম শ্রেণীর ক্রিকেটে সিলেট ডিভিশনের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন যেখানে তার উইকেট সংখ্যা মোট ৪৮টি। এ ছাড়া ২২টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৪টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত