রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, সেই ‘বীর’ ছেলে গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বিজয়া দশমীতে স্ত্রীকে মিষ্টি খাওয়ানোর দায়ে সন্তানের কাছে বেধড়ক মার খেলেন বাবা। ভারতের উত্তরবঙ্গের চব্বিশ পরগনা জেলায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক প্রদীপ বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত শুক্রবার দশমীর দিন মাকে মিষ্টি খাওয়ানোর বিষয়টি জানার পর পরই বাবার উপর চড়াও হন প্রদীপ। সকালে বাড়ির সামনে জনসম্মুখে বাবাকে মারধর করতে থাকেন বিশ্বাস। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটির ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রদীপের বাড়িতে উপস্থিত হন পুলিশ কর্মকর্তারা। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা।

https://youtu.be/ekl5q2uwimI