দলের জন্য কিছু করতে পারলে খুশি লাগে সাইফউদ্দিনের

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের ‘লাকি গ্রাউন্ডে’ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বুধবারের এই ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল শেষ পাঁচ ওভারে জিম্বাবুয়েকে কোনো চার-ছয় না দিয়ে মাত্র উনিশ রানে আটকে রেখে বড় স্কোর গড়তে না দেয়া।

দলের এই অর্জনে বড় অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। জিম্বাবুয়ের তিন ব্যাটিং স্তম্ভ মাসাকাদজা, উইলিয়ামস, চিগম্বুরারকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। যার ফলাফল ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সাইফউদ্দিন। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাইফউদ্দিনের এমন পারফরম্যান্স নিয়েই কথা উঠলো সবার আগে।

এই ম্যাচের পারফরমেন্সের মূল্যায়ন করতে গিয়ে সাইফউদ্দীন বলেন, ‘যেহেতু আমাকে বোলিং অলরাউন্ডার হিসেবে কাউন্ট করে আমার প্রথম স্কিল অবশ্যই বোলিং। বলে উইকেট পেলে বা ইকোনমি বল করলে ভালো লাগে। পাশাপাশি ব্যাটিংটা। চেষ্টা করি দুই বিভাগেই ভালো করার।’

প্রথম ম্যাচে ফিফটি, দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকার- কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তর সাইফউদ্দিন জানান, ‘দলের জন্য কিছু করতে পারলে খুশি লাগে!’ ম্যাচসেরা হবার প্রসঙ্গে সাইফউদ্দিন জানান, ‘অভাবিত ছিল ম্যাচসেরা হওয়ার ব্যাপারটি। চেষ্টা ছিল টিমকে কিছু দেবো। পেরেছি এটাতেই আমি খুশি। ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভাবনায় ছিলাম না। হঠাৎ যখন ঘোষণা করা হল ভীষণ অবাক হয়েছি।’

শেষ পাঁচ ওভারে কোনো চার-ছক্কা হজম না করা এবং ১৯ রান দেয়া প্রসঙ্গে সাইফউদ্দীন বলেন, ‘উইকেট অনেক ব্যাটিং ফ্রেন্ডলি। মাথায় ছিল ২৫০ এর আগে থামাব জিম্বাবুয়ানদের। মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। পাশাপাশি আরেক দিকেই সুনিয়ন্ত্রিত বোলিং দরকার ছিল। আমি ওই কাজটাই করেছি যাতে মুস্তাাফিজকে সাপোর্ট দেয়া যায়। ওভারে ৫, ৭ রান দিতে পারি এমন লক্ষ্য ছিল।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত