,

এবার ‘ধর্ষিত’ ১০০ বছরের বৃদ্ধা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ১০০ বছর বয়সের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, নদীয়ার চাকদা এলাকার চাঁদুড়িয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদপুরের বাসিন্দা নির্যাতিতা ওই বৃদ্ধা।

ধর্ষণের শিকার ওই বৃদ্ধার স্বজনরা বলেছেন, গত সোমবার গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢোকে প্রতিবেশী যুবক অভিজিত বিশ্বাস। সেইসময় ঘরে ওই বৃদ্ধা একা ঘুমাচ্ছিলেন। এ সময় ওই বৃদ্ধার উপর যৌন নিপীড়ন চালায় অভিজিত।

ধর্ষিতার স্বজনরা আরও জানান, বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে বৃদ্ধার ঘরে খাটের নিচে লুকিয়ে পড়ে অভিযুক্ত যুবক। পরে তাকে ধরে গণধোলাই দেওয়া হয়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ। এ ঘটনায় চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা বৃদ্ধার পরিবার।

দেশটির অপর এক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই যুবক বলেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে জ্ঞান হারিয়ে এই ঘটনা ঘটিয়েছে। গতকাল বুধবার কল্যাণী আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত যুবককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর