মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে বেড়াতে পাঠিয়ে পুত্রবধূকে ধর্ষণ!

news-image

অনলাইন ডেস্ক : প্রথমে তিনি ছেলেকে বেড়াতে পাঠান। এরপর পুত্রবধূকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর ধর্ষণ করেন। এমনটাই অভিযোগ উঠেছে এক ‘তান্ত্রিক’ শ্বশুরের বিরুদ্ধে।

ভারতের নিউটাউনের প্রমোদগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম ভরতচন্দ্র মণ্ডল। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, চার মাস আগে ওই তরুণীর বিয়ে হয় বাগুইআটির প্রমোদগড় এলাকার এক যুবকের সঙ্গে।

গৃহবধূর অভিযোগ, মঙ্গলবার সকালে স্বামী, ননদ ও শাশুড়িকে বেড়াতে পাঠিয়ে দেন শ্বশুর। স্নান করে পোশাক পরিবর্তন করার সময় আচমকা ঘরের মধ্যে ঢুকে পড়েন তিনি। দরজা বন্ধ করে কুকথা বলতে শুরু করেন। প্রতিবাদ করলে অত্যাচার শুরু হয়। পরে জোর করে ধর্ষণ করেন ভরত।

কোনও রকমে ঘর থেকে বেরিয়ে, পাশেই তার দিদির বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ওই বধূ। অচৈতন্য অবস্থায় তাকে ঘরে নিয়ে যান দিদি। সেখানে গিয়েও পৌঁছান ভরত। কাউকে এই কথা জানালে প্রাণনাশেরও হুমকি দেন ভরত।

এরমধ্যে প্রতিবেশীরা এসে জড়ো হলে সেখান থেকে পালিয়ে যান ভরত। এরপর থানায় গিয়ে অভিযোগ জানান ওই গৃহবধূ। ইতিমধ্যে মেডিক্যাল টেস্ট করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।