,

শ্রীলঙ্কার অর্ধেক রানও করতে পারল না ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের শুরু থেকেই ভূমিকা রেখেছে বৃষ্টি। প্রথম ম্যাচ তো পণ্ডই হয়েছে। আজ শেষ ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার অল আউট হওয়ার হাত থেকে বেঁচে যায় ইংল্যান্ড। তাই বলে বৃষ্টিও পারেনি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের হার এড়াতে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ডি/এল নিয়মে ২১৯ রানে হেরেছে ইংল্যান্ড।

আগের তিন ম্যাচেই হেরে সিরিজ খোয়ানো লঙ্কানরা আজ আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়েছিল। ৬ উইকেটে ৩৬৬। সেঞ্চুরি ছাড়াই চারটি ফিফটি রানের ইনিংসে ভর করে এই বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল দিনেশ চান্ডিমালের দল। তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই পথভ্রষ্ঠ—৪ রান তুলতেই নেই ৩ উইকেট! সেখান থেকে ৪ উইকেটে ২৮। এরপর আর লড়াই থাকে? পঞ্চম উইকেটে মঈন আলী ও বেন স্টোকসের ৭৯ রানের জুটিতে এক শ পার হয়েছে ইংল্যান্ড। ১০৭ রানে মঈন (৩৭) ফিরলে পরবর্তী ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে সফরকারি দল। বেন স্টোকস ফিরেছেন ৬৭ রানে। ২৭তম ওভারের প্রথম বলে লিয়াম প্লাঙ্কেটকে তুলে নেন আকিলা ধনঞ্জয়া। ইংল্যান্ডের স্কোর তখন ৯ উইকেটে ১৩২। এরপরই অঝোরে বৃষ্টি নামলে ডি/এল নিয়মে শ্রীলঙ্কাকে ২১৯ রানে জয়ী ঘোষণা করা হয়।

ধনঞ্জয়া (৪/১৯) ও দুষ্মন্ত চামারার (৩/২০) বোলিংয়ে সান্ত্বনার এই জয় পেল শ্রীলঙ্কা। সান্ত্বনার কারণ—সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে। এই জয়ে হারের ব্যবধানটা স্রেফ কমল (৩-১)। লঙ্কানরা খুশি হতে পারে এই ভেবে যে, বৃষ্টি হানা না দিলে ইংল্যান্ড হয়তো তাঁদের ইনিংসের অর্ধেক রানও করতে পারত না। ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড। ২০০৫ সালে করাচিতে তাঁরা একই ব্যবধানে হারে পাকিস্তানের কাছে। ১৬৫ রান ব্যবধানে হারের সেই রেকর্ডটা আজ নতুন করে লিখতে বাধ্য হলো ইংলিশ ব্যাটিং অর্ডার।

তার আগে কোনো সেঞ্চুরি ছাড়াই সাড়ে তিন শ-র ওপরে রান তুলেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৯৫ রান এসেছে নিরোশান ডিকভেলার ব্যাট থেকে। এ ছাড়াও আরও তিনটি ফিফটি— সাদেরা সামারাবিক্রমা(৫৪), অধিনায়ক দিনেশ চান্ডিমাল (৮০) ও কুশল মেন্ডিস (৫৬)।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর