,

স্মার্টফোনে আসক্তি: বেঁকে যেতে পারে আঙ্গুল

news-image

চীনের হুনাং প্রদেশের চাংসায় অত্যাধিক স্মার্টফোন ব্যবহারের ফল ভোগ করতে হল এক তরুণীকে। তিনি যেভাবে ধরে স্মার্টফোন ব্যবহার করতেন ঠিক সেভাবেই হাতের আঙ্গুলগুলো বেঁকে যায়। আর সোজা করতে পারছিলেন না তিনি।জানা গেছে, এক তরুণী বিশ্রাম নেয়ার জন্য অফিস থেকে টানা একটা সপ্তাহ ছুটি নিয়েছিলেন। কিন্তু সে অর্থে বিশ্রাম আর নেয়া হয়ে ওঠেনি। রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া সবসময়ই একইভাবে ডান হাতে স্মার্টফোন নিয়ে থাকতেন।

ছুটি নিয়ে স্মার্টফোনে বুঁদ হওয়ার দু-তিনদিন পর থেকেই ডানহাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তার। তারপর আঙ্গুলগুলো আর নাড়াতে পারছিলেন না তিনি। ঠিক যেভাবে স্মার্টফোন হাতে ধরে থাকতেন, আঙ্গুলগুলো সেভাবেই বাঁকা হয়ে যায়। নাড়াচাড়া করতে পারছিলেন না। সামান্য নাড়াতেও পারছিলেন না।ওই তরুণী হাসপাতালে গিয়ে জানতে পারেন, তার টেনোসিনোভিটিস হয়েছে। হাড়ের সঙ্গে মাংসপেশীর যোগ যে অংশে সেখানে ফ্লুইড ভর্তি কলাকোষ থাকে। ওই কলাকোষেই প্রদাহ শুরু হয়। যার ফলে প্রথমে যন্ত্রণা এবং অঙ্গের স্বাভাবিক নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। আঙ্গুলগুলো দীর্ঘ সময় একইরকমভাবে থাকার কারণে কলাকোষগুলো আঘাত পেয়েছে। তাই আঙ্গুলগুলোর এই পরিণতি হয়েছে।

অর্থপেডিক সার্জন গৌতম সাহা বলেন, দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকলে আমাদের ব্রেন ওই অঙ্গকে ঘিরে থাকা নার্ভকে সিগন্যাল দেয়। ওই কাজ করতে সুবিধা হবে এমন আকার নিয়ে নেয় অঙ্গ। এই ক্ষেত্রেও তাই হয়েছে। ঠিক একই কারণে অতিরিক্ত সময় একইভাবে স্মার্টফোন ধরে থাকার ফলে ওই তরুণীর আঙ্গুলগুলো এরকম হয়েছে।তবে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা করিয়ে আপাতত তিনি সুস্থ। আঙ্গুলের স্বাভাবিক নাড়াচাড়াও হচ্ছে এখন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর