নতুন রেকর্ড গেইলের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। গত রবিবার আফগানিস্তান টি-২০ লিগের ফাইনালে ৫৬ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান এমন কীর্তি গড়েন গেইল।

বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।

৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ রান ১০০ ৫০
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৫৩ ১২০৫২ ২১ ৭৫
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৩৫৬ ৯৬২০ ৭ ৫১
কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৪৩১ ৮৫১১ ১ ৪২
শোয়েব মালিক (পাকিস্তান) ৩১৯ ৮০৯৩ ০ ৪৮
সুরেশ রায়না (ভারত) ২৯৬ ৭৯২৯ ৪ ৪৭

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত