,

ক্লাব বদলের গুঞ্জনের মাঝে নেইমারের প্রেমিকা বদল

news-image

ক্লাব বদলের গুঞ্জনের মধ্যে প্রেমিকাই বদলে ফেললেন ব্রাজিল সুপারস্টার নেইমার। দীর্ঘদিনের প্রেমিকা ব্রুনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার। গোল ডট কম জানিয়েছে, গণমাধ্যমের কাছে ব্রুনা স্বয়ং এসব তথ্য প্রকাশ করেছেন। তবে সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কোনো কারণ নিয়ে মুখ খুলতে চাননি ব্রুনা।২৩ বছর বয়সী ব্রুনা বলেছেন, ‘এই সিদ্ধান্তটা সে (নেইমার) নিয়েছে। কিন্তু এখনও আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রচুর ভালোবাসার সম্পর্ক রয়েছে। আমরা আলাদা হয়ে গেলেও এসবের কোনো অভাব হবে না।’

ব্রুনা নিজে ব্রাজিলের একজন খ্যাতনামা অভিনেত্রী এবং মডেল। সাক্ষাতকারে এই বিচ্ছেদের কারণ জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আমি আসলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে পাবলিকলি আলোচনা করতে চাই না। আমি যেটুকু বলেছি, সেটুকু আমার বলার দরকার ছিল। নাহলে বিষয়টা আপনারা একতরফাভাবে জানতেন।’উল্লেখ্য, সম্প্রতি নেইমারের ক্লাব বদল নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নতুন করে। বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদ নয়; ব্রাজিল ওয়ান্ডার বয় নাকি ফিরতে চান তার পুরনো ক্লাব বার্সেলোনায়। কিন্তু বার্সা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে এই তথ্যের সত্যতা নাকচ করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর