,

সাকিবকে অনুমতি দেওয়া নিয়ে ভাবনায় বিসিবি

news-image

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান আঙুলের গুরুতর চোট নিয়ে মাঠের বাইরে আছেন। অস্ট্রেলিয়ার ডাক্তাররা অবশ্য সুখবর দিয়েছেন তাকে। হয়তো আগামী মাসেই ২২ গজে দেখা যেতে পারে সাকিবের জাদুকরী পারফর্মেন্স। এমন সুখবর পেয়েই কিনা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার অনুমতি চেয়ে বসলেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ডিসেম্বরে ইউএই টি-টোয়েন্টিএক্স নামের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। কিকন্তু সাকিব এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। তার এনওসির আবেদনপত্রটি তাই এখনও বিসিবি পর্যালোচনা করছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সে (সাকিব) একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এনওসির জন্য আবেদন করেছে। কিন্তু আমরা এখনও সিদ্ধান্তে আসতে পারিনি। আগামী দুই-এক দিনের মধ্যে বোর্ড সিদ্ধান্ত জানিয়ে দেবে।’

উল্লেখ্য, জানুয়ারিতে সাকিবের বাম হাতের আঙুলে পাওয়া চোট গত এশিয়া কাপে মারাত্মক আকার নেয়। টুর্নামেন্ট থেকে দেশে ফিরে এসে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। দেশের চিকিৎসকেরা সাকিবসহ সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার ডাক্তাররা সাকিবকে অনেকটাই চিন্তামুক্ত করে। যে কারণে খেলার জন্য ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব। তবে, একটি সূত্র জানিয়েছে বিসিবি সাকিবকে অনুমতি দিতে চায় না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর