,

বার্সায় ঘুরে বেড়াচ্ছেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ‘ব্যাটল অব সাউথ আমেরিকানস’ খ্যাত চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে গেল সপ্তাহে জয় পায় ব্রাজিল। সেলেকাওদের সেরা তারকা নেইমারের করা কর্নার থেকেই শেষ মুহূর্তে এসেছিল গোলটি।

ওই ম্যাচের পর সৌদি আরব থেকে আর ফ্রান্সে ফেরেননি প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বস টমাস টুখেল ব্রাজিলিয়ান প্রিন্সকে ছুটি দিয়েছেন। আর অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম যখন জানিয়েছে, প্যারিসের দলটি থেকে আবারও নেইমার যোগ দিচ্ছেন বার্সেলোনায়। ঠিক তখনই জাতীয় দলের সতীর্থ ও বার্সা তারকা আর্থার মেলোকে নিয়ে স্পেনের এই শহরেই ঘুরে বেড়াচ্ছেন ২৬ বছর বয়সী এই ফুটবল বিস্ময়।

এক প্রতিবেদনে দ্য সান জানায়, পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফির সঙ্গে নতুন চুক্তি করেছে নেইমার। ১৯৩ মিলিয়ন পাউন্ডের এই চুক্তিটি প্যারিস থেকে বার্সায় ফেরার জন্যই করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যমটি।

গুঞ্জন রয়েছে ফ্রেঞ্চ জায়ান্টরা নেইমারের থেকে বেশি ভরসা করতে আগ্রহী বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপের ওপর। আর তাই ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রাধান্য দিয়েই সামনে এগুতে চায় পিএসজি। আর তাই আগামী জানুয়ারিতেই ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত নেইমারকে ছেড়ে দিতে চাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

বার্সা ছেড়ে ২০১৭ সালের আগস্টে ২০০ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন নেইমার। ট্রান্সফার ফি’র রেকর্ড বইয়ে নাম লেখিয়ে হয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অন্যদিকে পুরাতন ক্লাব বার্সার প্রতি নিজের ভালোবাসা যে একটু কমেনি তার প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। সুযোগ পেলেই হাজির ন্যু ক্যাম্পে হাজির হয়ে থাকেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে