,

খাশোগির মৃত্যু : ফের সুর পাল্টাল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর প্রেক্ষিতে আগের দেওয়া বক্তব্য থেকে সরে এসেছে সৌদি আরব। এবার রিয়াদ বলছে, খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, খাশোগিকে নিরাপত্তা কর্মকর্তারা খুন করেছেন। এটা ছিল ‘ভয়ঙ্কর ভুল।

তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেট থেকে গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজ হয়। এরপর দুই সপ্তাহের বেশি সময় ধরে সৌদি সরকার দাবি করে আসছিল, তিনি কনস্যুলেট থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গেছেন।

শুক্রবার প্রথমবারের মতো সৌদি আরব স্বীকার করে, খাশোগি কনস্যুলেটের মধ্যেই কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে মারামরির ঘটনায় নিহত হয়েছেন।

এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সন্দেহ সৃষ্টি হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম স্বীকার করলেন, খাশোগির নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া ঘটনা ছিল না। পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।

আল-জুবায়ের দাবি করেছেন, ‘সৌদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অগোচরেই’ এ কাজ সম্পাদন করা হয়েছে।

তিনি বলেন, একটি ভয়ঙ্কর ভুল করা হয়েছে এবং বিষয়টিকে চেপে রাখার চেষ্টা সেই ভুলকে আরও জটিল করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে