,

অনবদ্য জয়ের পর যা বললেন মাশরাফি

news-image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।এমন জয়ের পর স্বস্তির সুবাতাস বইছে বাংলাদেশ শিবিরে। তবে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে জানালেন আক্ষেপের কথা, ‘আসলে জয়ের পরও আপনাকে ভুলগুলো নিয়ে ভাবতে হবে। আমি পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ, আমরা শুরুতেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছি। টপ অর্ডারের আরো ভালো করা উচিত ছিল।’

প্রশংসা ঝরল সেঞ্চুরি করা ইমরুলের জন্য, ‘ইমরুল দারুণ খেলেছে। ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। একই কথা সাইফউদ্দিনের জন্য। ওদের দুজনের জুটিটা দারুণভাবে আমাদের সহায়তা করেছে।’ শেষদিকে জিম্বাবুয়ে বেশ ভালো ব্যাট করেছে সে প্রসঙ্গে ম্যাশ জানালেন, ‘আমরা আরো সক্রিয় থাকলে ওদের ঠেকানো যেত। তবে সেটা হয়নি। কিছু অতিরিক্ত রান যোগ হয়েছে। পরবর্তীতে এটা যাতে না হয় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের ১৪৪ রানের ইনিংসের সুবাদে সফরকারীদের ২৭২ রানের বিশাল লক্ষ্য দেয় মাশরাফি বাহিনী। জবাবে ২৪৩ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ২৮ রানের সহজ জয় পায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর