নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৫৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এক সাম্প্রদায়িক দাঙ্গায় নাইজেরিয়ায় ৫৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্যের কাসুওয়ান মাগানি শহরের একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কাদুনা রাজ্যের পুলিশ কমিশনার বলেছেন, ওই সহিংসতার পর ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

নাইজেরিয়া প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় লিখেছেন, এ ধরনের তুচ্ছ ঘটনায় দেশটিতে প্রায়শ সহিংতার ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করেন প্রেসিডেন্ট বুহারি।

প্রেসিডেন্ট বলেছেন, বিভিন্ন গ্রুপের মধ্যে ভারসাম্য ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মানুষজনকে সহনশীলতার ব্যাপারে উৎসাহ দিতে কমিউনিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কোনও একটি দ্বন্দ্ব সহিংতায় রূপ নেয়ার আগে তা বন্ধেও কমিউনিটি নেতাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত